রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

করোনায় আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৬০৯ বার পঠিত

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. আসাদুজ্জামান (৫৬) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (৪ এপ্রিল) সকালে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর।

ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা আসাদুজ্জামান গত ১ বছর ধরে নরসিংদী পুলিশলাইন্সে সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ায় গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনার সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। কর্মজীবনে মো. আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

করোনাযুদ্ধে পুলিশের দক্ষ এই কর্মকর্তার মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশ গভীরভাবে শোকাহত। একইসঙ্গে দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যেয়ে তাঁর এমন আত্মত্যাগের জন্য পুলিশের প্রতিটি সদস্য গর্বিত। করোনার সম্মুখযোদ্ধা অকুতোভয় এই বীরের মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com