বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২০৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা সরকারি কলেজ মোড় হতে সাতরশিয়া মোড় পর্যন্ত এবং দুর্লভপুর ইউনিয়নের হল মোড় চুটুর বাড়ি হতে খুরশেদ আহমেদের বাড়ি পর্যন্ত প্রায় পৌনে ২ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাস্তা দুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীকে আবারো ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে দুর্লভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আলম রানা ও সাবেক ছাত্রনেতা আহমেদ মারজুক মিঠুন বিশ্বাসসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রাস্তা দুটি নির্মাণে ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা। রাস্তা দুটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com