শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা

শিবতলায় মন্দির উন্নয়ন কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। মন্দিরটির সভাপতি বাসুদেব নন্দির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যটার্জিসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওদুদ বলেন-পবিত্র সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। এদেশের মানুষ শান্তিপ্রিয়, বিশেষ করে এই চাঁপাইনবাবগঞ্জবাসী আরো শান্তিপ্রিয়। আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করে আসছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার চেষ্টা করছে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের। কোনো দুষ্কৃতিকারী যদি কোনো অপ্রীতিকর কিছু করার চেষ্টা করে তাহলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। আপনারাও আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাশে থাকবেন। পরে তিনি বিভিন্ন পূজাম- পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com