শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটি চালু রয়েছে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সাপ্তাহিক ছুটি একদিন করার তথ্য ছড়িয়ে পড়েছে।

নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি যুক্ত করে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে কিছু ভিডিও ছড়ানো হয়েছে। একই ধরনের তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট দেয়া হচ্ছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে এমন কোনো তথ্য মেলেনি। এছাড়া শিক্ষামন্ত্রীর সম্প্রতি দেয়া বিভিন্ন বক্তব্যের মধ্যেও এমন কোনো তথ্য মেলেনি।

পরে গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com