বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

চট্টগ্রামে হকার-পুলিশ সংঘর্ষ, চসিকের ৩ গাড়ি ভাংচুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে গিয়ে সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সঙ্গে হকারদের প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এসময় বিক্ষুব্ধ হকাররা সিটি কর্পোরেশনের ৩ টি গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করেছিল।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটা থেকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছুড়তে বাধ্য হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমান আদালত ও মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নিউমার্কেট, ষ্টেশন রোড, কোতোয়ালী মোড়, জুবিলী রোডের আমতলা পর্যন্ত রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করেছিল। কিন্তু এই উচ্ছেদের ৪ দিন পার না হতেই হকাররা আবার ফুটপাতে বসে যায়।

আরো পড়ুন: অস্ত্রসহ আসা ২২ রোহিঙ্গা তিনদিনের রিমান্ডে

এর মধ্যে সোমবার বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের সহায়তায় এসব হকারদের উচ্ছেদ করতে গেলে হকাররা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে উচ্ছেদকারীদের প্রতি তেড়ে আসে এবং সিটি কর্পোরেশনের তিনটি গাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশ এসব হামলাকারীদের নিয়ন্ত্রণ করতে প্রথমে ধাওয়া দেয়, কিন্তু তাতে কাজ না হলে কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় ওই এলাকায় যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায় প্রায় ঘন্টাখানেকের জন্য। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় নিউমার্কেট, ষ্টেশন রোড ও জুবিলী রোডে বেশ কিছু সময় ধরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com