রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ধর্মপাশায় উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের সরকারি বাসভবনে এক দূর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরেরা ওই বাসভবনের দরজার তালা ভেঙে ভেতরে থাকা আইপিএস’সহ ব্যাটারি এবং ভবনের পাশ থেকে পানির পাম্পটি নিয়ে গেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
বিষয়টি জানতে পেরে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মো.শামসুদ্দোহা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন মহোদয় দীর্ঘদিন ধরে তিনি তাঁর সরকারি বাসভবনে থাকেন না। সেটি তালাবদ্ধ ছিল। এছাড়াও উপজেলা পরিষদে নেই কোনা নৈশ প্রহরী। এমনকি সেখানে নেই কোনো সিসি ক্যামেরাও। আর এ সুযোগেই চোরেরা এ চুরির ঘটনাটি ঘটিয়েছে। ইউএনও স্যারের সঙ্গে গিয়ে   আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে  উপজেলা পরিষদের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ব্যবহৃত ০১৯০৯-১৬০৯৯৬ নম্বর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁর ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com