রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রমজানে পণ্যের মূল্য স্বাভাবিক ও সরবরাহ ঠিক রাখার আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

আসন্ন রমজানে মরিচ, আলু, শসা, বেগুনসহ প্রয়োজনীয় কাঁচামাল পণ্যের মূল্য যেন স্বাভাবিক থাকে এবং কোন অসাধু ব্যক্তি যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে এই খাতের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। রবিবার (১০ মার্চ) সকালে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন কাঁচামাল আড়তদার, মার্কেটিং এন্ড সাপ্লায়ার্স এর সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, রমজান মাস পবিত্র মাস। এ মাসকে কেন্দ্র করে অতিপ্রয়োজনীয় পণ্য ও সবজি যেমন বেগুন, মরিচ, আলু, শসা ইত্যাদির সরবরাহ ও মূল্য যেন স্বাভাবিক থাকে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে বিপদে ফেলে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য এই খাতের ব্যবসায়ীদের আরো স্বক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পণ্যের সরবরাহ ঠিক রাখতে এই খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআইর সিনিয়র সহ সভাপতি মো. আমিন হেলালী বলেন, দেশে প্রতি বছর প্রায় ২ কোটি ২০ লাখ মেট্রিক টন সবজি উৎপাদিত হয়। যার মধ্যে প্রায় ৫০ ভাগই সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এ অবস্থার উন্নয়নে সঠিক পরিসংখ্যান ও সংরক্ষণ ব্যবস্থা জরুরি। এছাড়া পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে পথে ঘাটে চাঁদাবাজি বন্ধের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

কমিটির ডিরেক্টর ইন-চার্জ হাজী আবুল হাসেম বলেন, কাঁচামাল নিয়ে সাধারণ ভোক্তারা সব সময় আগ্রহী হলেও রমজান মাস এলে এর গুরুত্ব আরো বেড়ে যায়। মানুষের নিত্য প্রয়োজনীয় কাঁচামালের অহেতুক দাম বাড়িয়ে বা সংকট সৃষ্টি করে সাধারণ মানুষদের বিপদে না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ যেন কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে কটু কথা বলার সুযোগ না পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. এমরান মাস্টার। তিনি বলেন, বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখা বা সংকট এড়াতে সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। দেশের বিপণন ব্যবস্থা আরো সুষ্ঠু ও আধুনিক করতে আড়ৎদারদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গঠন ও সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি। এছাড়াও পণ্যের সংকট যেন সৃষ্টি না হয়, সেজন্য গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে কাঁচামাল পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। পাশাপাশি দেশের কোন জেলায় কী পরিমাণ ফসল ও শাকসবজি উৎপাদিত হচ্ছে সে বিষয়ে সঠিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরতে যথাযথ কর্তৃপক্ষের ভূমিকার কথা জানান ব্যবসায়ীরা।

সভায় আরো বক্তব্য রাখেন এফবিসিসিআইর পরিচালক হাফেজ হাজী হারুন অর রশীদ, সৈয়দ মোহাম্মদ বখতিয়ার, শহিদুল হক মোল্লা, আমির হোসেন নূরানী, তপন কুমার মজুমদার, এফবিসিসিআইর সাবেক পরিচালকবৃন্দ, কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com