রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

তিনদিনে রেস্তোরাঁ অভিযানে ১১৮০ জনকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানি ঘটার পর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ। এতে রেস্টুরেন্টে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকা, ফুটপাতে গ্যাসের সিলিন্ডার ও রান্নার চুলা রাখাসহ নানা অভিযোগে রাজধানীর নানা এলাকা থেকে তিনদিনে গ্রেপ্তার ১১৮০ জনকে নানা পরিমাণে জরিমানা করেছেন আদালত।

বুধবার (৬ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নন জিআর শাখা সূত্রে বিষয়টি জানা গেছে। জানা যায়, রেস্তোরাঁ অভিযানে ডিএমপি অধ্যাদেশে গ্রেপ্তার ২৭৮ জনকে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর শুনানি শেষে তাদের বিভিন্ন পরিমাণে জরিমানা করেন আদালত। জরিমানার টাকা দেয়ার শর্তে তারা ছাড়া পান। এর আগে মঙ্গলবার ৪৫৪ জনকে ও সোমবার ৪৪৪ জনকে নানা মেয়াদে জরিমানা করেন আদালত। জরিমানার টাকা দেয়ার শর্তে তারা মুক্তি পান।

আরো পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

এদিকে রেস্তোরাঁ অভিযানের পর থেকে তিনদিনে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে গ্রেপ্তার আসামিদের ছাড়াতে স্বজনদের ভিড় দেখা যায়। আইনজীবীর মাধ্যমে জরিমানা দিয়ে আসামিদের নিয়ে যান। ডিএমপি অধ্যাদেশে এতো আসামি নিয়মিত গ্রেপ্তার হয়ে আদালতে আসেন না বলে জানান নন জিআর শাখার কর্মকর্তারা। রেস্তোরাঁ অভিযানের ফলে এতো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে।

এদিকে রেস্তোরাঁ অভিযানে আতঙ্ক দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। প্রতিদিনই হচ্ছে অভিযান। অনেক রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে সিলগালাসহ বড় অঙ্কের জরিমানাও করা হচ্ছে। এছাড়া যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা অধিকাংশই রেস্তোরাঁ বা রেস্টুরেন্টের ম্যানেজার, কর্মচারী। তাদের গ্রেপ্তার করে আদালতে তোলা হচ্ছে। এরপর কাউকে ২০০, কাউকে ৫০০ বা কারো ১০০০ টাকা নামমাত্র জরিমানা করে ছেড়ে দেয়া হচ্ছে। রাজধানী জুড়ে রেস্তোঁরা অভিযান এখনো চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com