রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের চাকরির নামে প্রতারণা, প্রতারক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

পুলিশ কনস্টেবল পদে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার সময় এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল স্টাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর সিদ্দিকী রহমান এসব কথা জানান। এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া এনামুল ইসলাম খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।

সাতক্ষীরা পুলিশ সুপার জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেখানে সাতক্ষীরা থেকে ৪৯ জন প্রার্থী যোগ্যতার ভিত্তিতে চাকরি চেয়েছেন।

আরো পড়ুন: ইসলামপুরে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধর্মমন্ত্রী

সম্প্রতি পুলিশের নিয়োগকে কেন্দ্র করে এনামুল হক পাটকেলঘাটার তৈলকুপি এলাকার চাকরি প্রার্থী ইয়াসিন আলীর সঙ্গে চাকরি দেয়ার প্রতিশ্রতিতে ১৪ লাখ টাকা চুক্তি করেন। এসময় প্রার্থী ইয়াসিন আলীর স্বাক্ষরিত তিনটি শূন্য স্টাম্প ও প্রার্থীর মা ফরিদা বেগমের স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের পৃথক দুইটি চেক গ্রহণ করেন। পরে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে পাটকেলঘাটা এলাকার তৈলকুপি থেকে আসামী এনামুলকে আটক করা হয়। এসময় তার থেকে আলামত সমূহ জব্দ করে পুলিশ।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের দলে অজ্ঞতনামা কয়েকজন প্রতারক রয়েছে যারা একইভাবে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাতের চেষ্টায় লিপ্ত রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com