রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথিবী সংবাদ এর ১ম বর্ষপূর্তি উদযাপিত

মোঃ জুয়েল রানা
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫০০ বার পঠিত

মোঃ জুয়েল রানা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বহুল প্রচলিত অনলাইন সংবাদ মাধ্যম দৈনিক পৃথিবী সংবাদ এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে । মঙ্গলবার ২৯ ডিসেম্বর ২০২০ বিকেল ৪ টায় শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ এর প্রতিনিধি আব্দুল মজিদের সভাপতিত্বে ও পৃথিবী সংবাদ এর সম্পাদক হাবিবুল বারি হাবিব এর সার্বিক ব্যবস্থাপনায় এবং সাংবাদিক আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব আল রাব্বি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো: আব্দুল আনাম এবং শিবগঞ্জ আদর্শ হাসপাতালের নির্বাহী পরিচালক ও পৃথিবী সংবাদের অন্যতম পৃষ্ঠপোষক মো: বাবর আলী । এসময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক মো: জালাল উদ্দীন, দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আহসান হাবিব, দৈনিক দিনকালের প্রতিনিধি মোমিনুল ইসলাম বাবু, মোহনা টেলিভিশনের প্রতিনিধি তারেক রহমান, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম ও শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল বাকি সহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ । এসময় বক্তারা দৈনিক পৃথিবী সংবাদ এর সাফল্য কামনা করে সাংবাদিকদের সাথে সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে মতবিনিময় মূলক আলোচনা সহ বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন । বক্তব্য শেষে কেক কেটে পৃথিবী সংবাদ এর বর্ষপূর্তি উদযাপন করেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাকিব আল রাব্বি ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com