রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিকদের গায়ে আঁচড় দিলেই শাস্তি : ইসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, সরকার আমাদের ওপর আস্থাশীল হওয়ায় এমনভাবে সহযোগিতা করছে যে, ১০ দিনের মধ্যে বিধি পরিবর্তন করেছি। উপজেলা পরিষদ নির্বাচনের নতুন বিধিতে সাংবাদিকদের গায়ে যদি কেউ আঁচড় দেয়, কেউ ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে সঙ্গে সঙ্গে তার পানিশমেন্ট (শাস্তি) হবে। বিধি ভোটার ও ভোট গ্রহণ কর্মকর্তাদের বেলায়ও করা হয়েছে। অর্থাৎ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছোট বিষয়েও ছাড় দেওয়া হবে না।

শনিবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে কারও কোনো প্রভাব বিস্তারের সুযোগ নেই জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাব, যাতে উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না হয়। আর প্রশাসনকে আমি বলেছি, যেন তারা বিনয়ের সঙ্গে ব্যবহার করেন। শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। তবে অনিয়ম-অন্যায়ের বিরুদ্ধে বলপ্রয়োগ ও আইন প্রয়োগ শতভাগ। তাতে ছোট ছোট বিষয়ে কোনো ছাড় নয়। প্রশাসনও আমাকে আশ্বস্তও করেছে।

গণমাধ্যম থেকে ভালো কিছু শুনলে অনুপ্রাণিত হন জানিয়ে আহসান হাবিব বলেন, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ বিষয়গুলো মিডিয়ায় প্রচার করুন। চুরি করলে চোরকে চোর বলুন, সে যেই হোক। আমরা মিডিয়াতে দেখে অ্যাকশন নেব। সাংবাদিকদের সঙ্গে কমিশন, র‌্যাব-পুলিশ, আনসার-ভিডিপিসহ সকল প্রশাসন থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয়। আপনারা

সঠিক তথ্য উপস্থাপন করায় সেই তথ্যকে প্রাধান্য দিয়ে অ্যাকশন নিয়েছি। আপনারা মাঠপর্যায়ে আমাদের চোখ এবং কান হিসেবে ভূমিকা রেখেছেন। প্রশাসনের সবাই আপনাদের সম্পর্কে প্রশংসাও করেছে। স্বচ্ছতা, সততা ও সঠিকতার কোনো বিকল্প নেই, যা আপনারা প্রমাণ করেছেন বস্তুনিষ্ঠ সঠিক তথ্য পরিবেশন করে। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের জন্য সবাই সতর্ক ছিলেন।

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, ভোটার কিন্তু প্রার্থীদেরই ভোট দেবে। সুতরাং ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। সর্বশেষ একটা নির্বাচনে পটুয়াখালীর আমতলীতে ইভিএমএ ৮০ শতাংশ ভোট পড়েছে। একটা ভোটও জালিয়াত হয়নি। প্রয়োজনে প্রচারের ব্যবস্থাও করা হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেন, অতীতের চেয়েও একমাত্রায় বেশি সুন্দর নির্বাচন চাই। তার থেকে যেন নিচে না নামি। সেভাবে প্রশাসন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। সবার সহযোগিতা ছাড়া একটি সুন্দর নির্বাচন করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com