রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঘনঘন লোডশেডিং, তীব্র পানি সংকট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৬২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

মাহে রমজানে এমনিতে যানজটে অতিষ্ঠ নগরজীবন। দিনে গড়ে ১৬ ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ। ৬ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে অনেক এলাকা। তার ওপর ভয়াবহ লোডশেডিংয়ের কারণে নানামুখী সমস্যায় পড়েছেন নাগরিকরা। ফলে নগরীর সর্বত্র এখন বিদ্যুৎ ও পানির জন্য হাহাকার চলছে। চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ হওয়ায় সিলেটে হচ্ছে ঘনঘন লোডশেডিং। যার ফলে গ্রাহকদের পানি সরবরাহে বিঘœ ঘটছে। নগর কর্তৃপক্ষ বলছে, মহানগরে চাহিদার পুরোটাই পানি উত্তোলন করা সম্ভব হলেও বিদ্যুতের কারণে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

রমজানের মতো পবিত্র মাসে ইফতার ও সেহরির সময়ও বিদ্যুৎবঞ্চিত থাকতে হচ্ছে বিশাল জনগোষ্ঠীকে। ফলে নগরজুড়ে পানি সংকট চরম আকার ধারণ করেছে। মহানগরে গরমের মাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের লোডশেডিং ও পানির সঙ্কট তীব্র হচ্ছে।

মহানগরের মিরাবাজার এলাকার বাসিন্দা মিনশান জানান, রোজার সময় ইফতার এমনকি সেহরির আগেও লোডশেডিং হচ্ছে। একই সাথে পানির সঙ্কট দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় পানিও তোলা যাচ্ছে না। আমরা এ কী আজব শহরে বাস করছি তা বুঝতে পারছি না। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর জানান, নগরীতে প্রতিদিন পানির চাহিদা প্রায় ১০ কোটি লিটার। মহানগরে চাহিদার পুরোটাই পানি উত্তোলন করা সম্ভব হলেও বিদ্যুৎ বিড়ম্বনার কারণে নগরীতে পানি সরবরাহ কঠিন হয়ে দাঁড়িয়েছে। একটি এলাকায় এক থেকে দেড় ঘণ্টা পানি সরবরাহ হয়। এই সময়ের মধ্যে বিদ্যুৎ চলে গেলে ওই এলাকায় ফের পানি সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে বর্তমানে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com