রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৫২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মালবাহী ট্রেনের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাটদহচর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাইদুর রহমান। তিনি ওই উপজেলার মাজিহাট পুলিশ ক্যাম্পের এসআই পদে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনার নড়াইল জেলায়।

জানা যায়, পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী মালবাহী ট্রেন ঘটনাস্থল কাটদহ রেলগেট পারাপারের সময় এসআই সাইদুর মোটরসাইকেলযোগে রেলগেট অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলেই নিহত হন তিনি। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটিও।

মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে ক্যাম্পে ফিরছিলেন সাইদুর রহমান। কাটদহ রেলগেট পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com