রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীর বেকারি মালিক সমিতির স্মারক লিপি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির পক্ষ থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অযৌক্তিক মামলা প্রত্যাহার এবং সমন্বিত অভিযান ও মনিটরিং এর দাবীতে জেলা প্রশাসক শামীম আহম্মেদের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় এ স্মারকলিপি প্রদান করা হয়।স্মারক লিপি প্রদানের সময় রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, আমরা রাষ্ট্রের সকল আইন মেনে ব্যবসা বাণিজ্য করতে চাই, কোন প্রকার অভিযান বা মনিটরিং এর বিপক্ষে নই। তবে সেটা হতে হবে সকল সংস্থার সমন্বয়ে সমন্বিত অভিযান এবং ধারাবাহিক মনিটরিং। সেই সাথে অবিলম্বে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক দায়েরকৃত সকল অযৌক্তিক মামলা প্রত্যাহার করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির উপদেষ্টা আলী আশরাফ খোকন, সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ আবু বাক্কার আলী, সহ সভাপতি মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল আলম, কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক মোঃ মুঞ্জুরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ ইউসুফ হোসেন, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টুকু, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোঃ শামসুজ্জামান মিঠু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com