রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চিকিৎসসকের অবহেলায় রাজশাহীর রয়েল হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চিকিৎসসকের অবহেলায় রাজশাহীরবেসরকারী রয়েল হাসপাতালে ৫ বছর চার বয়স্ক এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেলে জিনিয়া জাবিন নামের ওই শিশুটি মারা যায়। তার বাবার নাম হিরা মণ্ডল। বাড়ি নওগাঁ সদরের পার নওগাঁ গ্রামে। গত শুক্রবার পেটের ব্যাথার কারণে জিনিয়াকে রাজশাহীর রয়েল হাসপাতালে চিকিৎসক ইকবাল বারির আওতাধিন ভর্তি করা হয়েছিল বলে জানান শিশুটির বাবা।শিশুটির বাবা হিরা মণ্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পেটের ব্যাথার কারণে আমার মেয়েকে রয়েল হাসাপাতালে ভর্তি করার পর থেকে চিকিৎসক ইকবাল বারি চিকিৎসা দিচ্ছিলেন। শনিবার থেকে মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমি মেয়েকে সরকারি হাসপাতালে ভর্তি করাতে চাইলেও চিকিৎসক ইকবাল বারি সেটি করতে দেননি। চিকিৎসাসহ নানা পরীক্ষা-নিরীক্ষার নামে ২০ হাজার টাকা খরচও হয়েছে আমার। তাও আমার মেয়েকে বাঁচানো গেলো না। শুধুমাত্র চিকি চিকিৎসকের অবহেলার কারণেই আমার মেয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।’হিরা মণ্ডল আরও জানান, শনিবার সন্ধ্যার আগে রয়েল হাসপাতালের লোকজন জানায় শিশু জিনিয়া জাবিন মারা গেছে। অথচ এ হাসপাতালেই জিনিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে বার বার আশ^াস দিয়েছিলেন চিকিৎসকসহ কর্মচারীরা। মেয়েটি মারা যাওয়ার পরে তারা জানায়, শিশুটির অবস্থা ভালো ছিল না। তার উন্নত চিকিৎসার দরকার ছিল।তবে বিষয়টি নিয়ে শিশু চিকিৎসক ইকবাল বারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com