রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাসিকের চলমান উন্নয়ন কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৩০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী সিটি কর্পোরেশনের ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প এবং এর বাহিরের কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় রেলওয়ে ক্রসিং এ ওভারপাস, প্রশস্ত রাস্তা, ড্রেন, ফুটওভারব্রিজ, কাঁচাবাজার মাকের্ট নির্মাণ সহ নগরীতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নগরীকে নান্দনিকভাবে সাজাতে আমরা কাজ করে যাচ্ছি। বড় প্রকল্পের পাশাপাশি এর বাহিরেও বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এই কাজকে এগিয়ে নিতে হবে। এ সময় রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে বাস্তবায়নে সংশ্লিষ্টদের তাগিদ দেন রাসিক মেয়র।

সভামঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার। সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, প্রকৌশল বিভাগের প্রকৌশলী সহ সংশিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্প পরিচালক জানান, ২৯৩১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের সর্বমোট ২২৯টি প্যাকেজের মধ্যে ১৮৩টি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে এবং ৪৬টি প্যাকেজের কাজ চলমান রয়েছে। প্রকল্পের অগ্রগতি প্রায় ৬০ শতাংশের অধিক। বড় প্রকল্পের বাইরেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com