রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৪১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মহানগরীতে ২০০ পিস ইয়াবাসহ মো: রবিউল ইসলাম(২৩) নামে একজনতে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে ৫টায় বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: রবিউল ইসলাম(২৩) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকার মো: জুয়েল ইসলামের ছেলে।

বুধবার (৫ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় দুই ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স বিকাল সাড়ে ৫টায় বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি জুয়েল ইসলামকে গ্রেপ্তার করতে পারলেও এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় রবিউলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com