রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নগর ভবন পরিদর্শনে রাসিক প্রশাসক ও আরএমপি কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ক্ষতিগ্রস্থ নগর ভবন পরিদর্শন করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরভবনের ১ম তলা হতে ১০ম তলা পর্যন্ত বিভিন্ন ক্ষতিগ্রস্থ কক্ষ পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শন শেষে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মহোদয় বলেন, রাজশাহী মহানগরীকে আবর্জনামুক্ত, ব্যানার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত করা সকলের দায়িত্ব।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়কবাতির খুটিসহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন যা দণ্ডনীয় অপরাধ। মহানগরীর বিভিন্ন স্থানে যারা ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন অতিদ্রুত তা নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ জানান তিনি।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com