রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইলিশ কেটে বিক্রি, বাড়ছে ক্রেতাদের ভিড়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন ধরে দেশের বাজারে আকাশছোঁয়া ইলিশের দাম। নিম্নআয়ের মানুষের কাছে ইলিশের স্বাদ আর গন্ধ অধরা। এবার ইলিশের স্বাদ নিতে পারবেন জনসাধারণ। সেই সুযোগ করে দিয়েছেন রাজশাহীর ব্যবসায়ীরা।

তারা বলছেন, এখন সর্বনিম্ন আড়াইশো গ্রাম ইলিশ কিনতে পারবেন যে কেউ। এতে গোটা ইলিশের চেয়ে কেজিতে ২০০ টাকা দাম বেশি পড়বে।

ইলিশ কিনতে আসা শহিদুল ইসলাম জানান, দাম বেশি হওয়ার কারণে ইলিশ মাছ কিনতে পারিনি। কাল ঘোষণা শুনে এসেছি। এখন মাছ কিনবো। অল্প পরিমাণে কিনবো। ইলিশের স্বাদ নিতে পারবো। কিন্তু দাম বেশি হচ্ছে। এই দিকে একটু নজর দিতে হবে।

রাজশাহী সাহেব বাজারের মাছ বিক্রেতা মোবারক হোসেন জানান, কেউ চাইলে গোটা মাছও কিনতে পারবেন। আবার কেউ চাইলে কাটা মাছ কিনতে পারেন। প্রথম দিনে কাটা মাছের বিক্রির চাহিদা বেশি। কাটা মাছ কিনতে হলে সাধারণ কেজি দরের মাছের চাইতে ২০০ টাকা বেশি দিতে হচ্ছে। কেননা মাছ কাটার পর নাড়ি ভুঁড়ি এসব কিছু বাদ দিতে হচ্ছে। প্রথম দিন হিসেবে ইলিশ বিক্রি ভালো।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয়ে পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই এমন উদ্যোগ। যাতে ইলিশ কিনতে পারে সব শ্রেণিপেশার মানুষ। অনেক মানুষ আছে যারা ১০-১৫ বছর ধরে ইলিশ খায় না।

তারা আমাদের কাছে অভিযোগ করেছিলেন, তাদের কারণেই এটা চালু হয়েছে। প্রথম দিনে বেশ ভালা সাড়া পড়েছে। প্রথম আধা ঘণ্টায় প্রায় ৮-১০টি ইলিশ বিক্রি হতে দেখেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com