রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামালার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী বাস মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কার্যক্রমকে কেন্দ্র করে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের ওপর হামালার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। তারা দুজন হলেন, আমিরুল ইসলাম (৩২)ও সাজ্জাদ হোসেন (৪৯)। তারা বাস মালিক সমিতির কর্মচারী। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেওয়ার পূর্বমুহুর্তে হামলার শিকার হোন হেলাল উদ্দিন। এরইমধ্যে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা শেষে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দরা বর্তমান কমিটিকে স্থায়ী রাখার দাবিতে স্মারকলিপি দিতে গেলে বাধা দেয় বাস মালিক সমিতির আরেকটি গ্রুপ। পরে স্মারকলিপি প্রদানে বাধার দেওয়ার কারণ জানতে চাইলে মাইনুল হক হারু,আওয়ামী লীগ নেতা মোমিন,রাকেশ,জাহাঙ্গীর সহ প্রায় শতাধিক ব্যক্তি দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামালা চালায়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুপক্ষকে সরিয়ে দেয়। এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, বাস মালিক সমিতির বর্তমান কমিটি রাখার পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির সদস্যদের একটি স্মারকলিপি প্রদান করতে গেলে হারু আওয়ামী লীগের মোমিন জাহাঙ্গীর, রাকেশসহহারু শতাধিক সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান বলেন, আমরা চাই এখানে প্রশাসক নিয়োগ করা হোক এরপর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা সড়ক পরিবহণের দায়িত্ব নিবে। কোনো অবৈধ প্রতিনিধি আমরা মানবো না। এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করতে আসেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com