রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁর পোরশায় দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নওগাঁ, পোরশা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নওগাঁ টহল দল মাদকবিরোধী বিশেষ অভিযানে পোরশা উপজেলার শিশা বাজার ও ঘাটনগর কানা পাহাড় থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন সুলতান শাহ (৪২) এবং নুরুল ইসলাম (৫৩)।

পরিদর্শক শামসুল আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আবির হাসানসহ ফোর্স নিয়ে শিশা বাজারে অভিযান চালানো হয়। সেখানে সুলতানকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এরপর ঘাটনগর কানা পাহাড় এলাকা থেকে নুরুল ইসলামকে ৫ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

 

 

আটককৃতরা শিশা শাহুপাড়ার মৃত মজিবর রহমান এবং ঘাটনগর কানাপাহাড়ের মৃত মুনতাজ আলীর ছেলে। আটককৃতদের মঙ্গলবার রাতেই পোরশা থানায় সোপর্দ করা হয়।

 

 

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

পোরশা থানার ওসি শাহীন রেজা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর, কোনো ছাড় দেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com