রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণের মামলায় ৬ জন কারাগারে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  সাবিনা ইয়াসমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ আরও জানায়, শনিবার (৯ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, শাহমখদুম, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলতাফের ছেলে সোহেল রানা (৩২), শাহমখদুম থানার ভুগরইল গ্রামের বজলুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে আল মামুন (৫১), বড় বনগ্রাম শেখপাড়ার আলম সরকারের ছেলে শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), পবার দাদপুরের মৃত নইমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৪০), বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৬০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেপ্তারকৃতরা রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার আসামি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com