শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেছেন মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরীর রাজপাড়া থানার কদমতলার মোড়ে নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, নতুন ভবনটি রাজপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবন পুলিশের কাজকে আরও সহজ করবে এবং জনগণের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপাড়া থানা ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং থানার ব্যারাক বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে। এই প্রতিকূলতার মধ্যে থেকেও থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছিলেন।

রাজপাড়া থানার এই বেহাল দশার বিষয়টি বিবেচনা করে পুলিশ কমিশনার একটি আধুনিক ভবন ভাড়া করার নির্দেশ দেন। তিনি আরএমপিতে যোগদানের পর মহানগর পুলিশের সার্বিক কল্যাণ, দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। পরিকল্পনার অংশ হিসেবে আবাসন সংকট নিরসনে রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার ভবনটি পরিদর্শন করেন। উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে রাজপাড়া থানার সেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি’র  পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com