শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীর গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন-সহ মোঃ সাব্বির হোসেন (২১) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর রশিদ মাস্টার পাড়া গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ সাব্বির হোসেন, সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সহড়াগাছী গ্রামের মৃত জানে আলম বিজুর ছেলে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর রশিদ মাষ্টার পাড়া গ্রামের মোঃ আসমাউল উজ্জামানের বসতবাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার সম্মুখে একজন অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স-সহ সোমবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় সেখানে অভিযান চালিয়ে মোঃ সাব্বির হোসেনকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ সাব্বির হোসেনের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com