শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মহানগরীতে ধারালো অস্ত্র-সহ গ্রেফতার কিরন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্র-সহ মোঃ ওয়াসিম আলী কিরন (২৮), নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত দেড় টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগী মোঃ নূর ইসলাম বিষু (৩২) পালিয়ে যায়। গ্রেফতার মোঃ ওয়াসিম আলী কিরন, সে মহানগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার মোঃ আবু বাক্কারের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, শুক্রবার দিনগত রাত দেড়টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে অত্যাধুনিক ধারালো চাকু-সহ মোঃ ওয়াসিম আলী কিরন গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মোঃ নূর ইসলাম বিষু পালিয়ে যায়।

এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামীর বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামী নূর ইসলামকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার সকালে গ্রেফতার আসামী কিরনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com