শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, পানি ছিটিয়ে বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত BSB ইটভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। আজ (১ জানুয়ারি) বিকেলে মোবাইল কোর্টের অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটায় পানি ছিটিয়ে ইট পোড়ানো বন্ধ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান এর নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় দেখা যায়, ইটভাটাটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার প্রমাণও পাওয়া যায়।

অভিযানের খবর পেয়ে ইটভাটার মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, “আইন অমান্য করে পরিচালিত সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com