শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে হাবিল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

আহত হাবিল উদ্দিন শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, হাবিল উদ্দিন ভোরে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে মাদক আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

তবে নিজেকে কৃষক দাবি করে হাবিল উদ্দিন জানান, গমখেতে পানি দিতে গেলে ভারতীয় অংশে অবস্থান করা বিএসএফ তার ওপর গুলি চালায়। একই দাবি করেছেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্য করে তিনি বলেন, হাবিল গমখেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, আহত হাবিলের পিঠের ডান দিকে গুলি লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলি অপসারণের প্রস্তুতি চলছে। তার অবস্থা স্থিতিশীল হলেও তিনি শঙ্কামুক্ত নন।এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com