শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাণীনগরে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে গড়ে তোলা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সোমবার সকাল ১০টা থেকে অভিযান চালিয়ে এই স্থাপনাগুলো উচ্ছেদ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান জানান, কুজাইল হাটের জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মান করে ব্যবসা করে আসছিলেন স্থানীয় লোকজন। এরই মধ্যে হাটে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে প্রামীণ বাজার অবকাঠামো উন্নয় প্রকল্পের আওতায় কুজাইল হাটে মার্কেট ভবন নির্মানে টেন্ডার দেয়া হয়েছে। কিন্তু স্থায়ী স্থাপনা থাকায় মার্কেট ভবন নির্মান কাজ শুরু করতে পারেননি সংশ্লিষ্ঠ ঠিকাদার। এর পর ব্যবসায়ীদের বার বার নোটিশ দিয়ে স্থাপনা অপসারণ করতে বলা হয়েছিল।কিন্তু নোটিশ দিয়েও স্থাপনা অপসারণ করেনি ব্যবসায়ীরা। পরে আবারো গত ২৪ডিসেম্বর স্থাপনা অপসারনে নোটিশ দেয়া হয়। কিন্তু তাতেও কাজ না হওয়ায় দোকানের মালামাল সরিয়ে নিতে এবং নিজ উদ্যোগে স্থাপনা অপসারণ করতে মাইকিং করা হয়েছে। এর পরেও স্থাপনা অপসারণ করা না হলে সোমবার বার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে জানিয়ে রোববার দুপুরে মাইকিং করা হয়েছে। তিনি জানান,আইনি সকল প্রক্রিয়া শেষে সোমবার সকাল ১০টায় অভিযান শুরু করে এক্সেভেটর মেশিন দিয়ে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে মার্কেট ভবন নির্মান হলে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা অগ্রাধীকার পাবেন বলে জানান তিনি।

অভিযানে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম,এলজিইডির উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন এবং রাণীনগর থানাপুলিশ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com