শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

দিনাজপুরে ওএমএসের ১৫৪০ কেজি চাল ও ৯৫০ কেজি আটা জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

দিনাজপুরে সরকারি ওপেন মার্কেট সেলের (ওএমএস) পণ্যের বস্তা বদল করে বাজারে বিক্রির জন্য প্রক্রিয়াজাত করার সময় অভিযান চালিয়ে ১ হাজার ৫৪০ কেজি চাল ও ৯৫০ কেজি আটা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া সাংবাদিক গলিতে অভিযান চালিয়ে রানা হোসেনের (৩২) বাড়ি থেকে এসব চাল ও আটা জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনাজপুর শহরের পাটুয়াপাড়ার মহল্লার মুক্তার হোসেনের ছেলে রানা হোসেন (৩০) দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে ওএমএসের সরকারি চাল ও আটা স্বল্প দামে ক্রয় করেন। এরপর নিজ বাড়িতেই বস্তা পরিবর্তন করে বেশি দামে বাজারে বিক্রি করে আসছেন। প্রতিদিন তার বাড়ির সামনে থেকে পাঁচ থেকে সাতটি করে ভ্যান ভর্তি করে বিভিন্ন দোকানে চাল ও আটা বিক্রি করে আসছিলেন।

দিনাজপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই অসাধু ব্যবসায়ী ওএমএসের চাল ও আটার বস্তা বদল করে দীর্ঘদিন বিক্রি করে আসছেন। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৫৪০ কেজি চাল ও ৯৫০ কেজি আটা জব্দ করা হয়। রানার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং তাকে গ্রেপ্তার করতে পারলে এর পেছনে কারা  জড়িত তাদেরকেও খুঁজে বের করা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com