রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১৫ মার্চ চাঁপাইনবাবগঞ্জে ২ লাখের অধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

১৫ মার্চ চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৩২ হাজার ৮৪৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় স্বাস্থ্যবিভাগ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও সিভিল সার্জন অফিসের আয়োজনে সোমবার দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যা¤েপইন-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. এ, কে, এম শাহাব উদ্দীন।

এসময় তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তাদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে হবে। শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ সারাদেশের ন্যায় এ জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরই অংশ হিসেবে জেলার ৫ উপজেলা ও ৪ পৌরসভা এলাকায় শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। ১২০৪ টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ কাজে নিয়োজিত থাকবে ৩ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবী। এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট, সিভিল সার্জন অফিস চাঁপাইনবাবগঞ্জের মো. এহেতেশামুল হকসহ সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com