রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুর আলম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায়, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শ্রী উপেন্দ্র নাথ রায় প্রমুখ।

শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শ্রী উপেন্দ্র নাথ রায়ের নেতৃত্বে সদস্যরা দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করেন। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com