শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সমাধিতে নৌকা প্রার্থী সৈয়দ মনিরুলের শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৭৬৫ বার পঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। শুক্রবার দুপুরে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি দলীয় মনোনয়ন পেয়ে আল্লাহতায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। একই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগ সভাপতি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতিও। তিনি বলেন, শিবগঞ্জ পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে আধুনিক ডিজিটাল পৌর শহর গড়ার সুযোগ করে দেবে। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম আসাদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আসিফ আহসান, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক আলী রাজ উপস্থিত ছিলেন। এছাড়ও কৃষক লীগ ও শ্রমিকলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com