রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে দুটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারোরশিয়া এলাকায় দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দুটি ইটভাটা থেকে অবৈধভাবে চালু রাখার দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তার মধ্যে আরপি ব্রিকস নামের একটিকে ৫০ হাজার টাকা ও বাটা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ও পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।
অভিযানে র‌্যাব, আনসার সদস্য ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অংশগ্রহণ করেন।
মো. আবু সাঈদ জানান, বৃহস্পতিবার অবৈধভাবে আরপি ব্রিকস ও বাটা ব্রিকস নামের দুটি ভাটায় ইট তৈরি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভাটা দুটিতে অভিযান চালানো হয়। অভিযানে আরপি ব্রিকসকে ৫০ হাজার টাকা ও বাটা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে ভাটা দুটির ইট পোড়ার চেম্বারে পানি ঢেলে ইট পোড়ানো বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়।
আগামীতেও অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com