রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতে অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

পত্নীতলায় উপজেলার মেসার্স মেসকো ও মেসার্স এস কে বি নামক দুইটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদণ্ড আরোপ করে তা আদায় এবং স্কাভেটর দিয়ে ইট ভাটা দু’টির চুল্লি ভেঙে ধ্বংস করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নওগাঁ জেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন কর্তৃক অব্যাহত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারে উপজেলার মেসার্স মেসকো ও মেসার্স এস কে বি নামক দুইটি ইটভাটাকে লাইসেন্স ব্যাতিত ইট ভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয় কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি ইট ভাটায় মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয় এবং স্কাভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লি ভেঙে ধ্বংস করা হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইট ভাটা দু’টির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

এছাড়া এই অভিযান ক্রমান্বয়ে জেলার সকল উপজেলায় পরিচালিত হবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com