রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

তেল, ডাল, আটা-ময়দাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

পবিত্র রমজানে বাজার স্থিতিশীল রাখতে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব পণ্যের মধ্যে রয়েছে সরিষার তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মসলা।

সোমবার (৩ মার্চ) এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত উৎপাদন পর্যায়ে রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল ও কেনোলা অয়েলের ওপর ভ্যাট অব্যাহতি থাকবে। তবে সরিষার তেলের ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

এছাড়া দেশে উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট দেওয়া হয়েছে, সেগুলো হলো– বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল, ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য।

এর বাইরে শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। অবশ্য যারা নিজেরা আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করেন, তারা ভ্যাট অব্যাহতি সুবিধা পাবে না।

ওই পণ্যগুলোতে ভ্যাট সুবিধা পেতে বেশকিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে– ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্টার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com