রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর দুর্গাপুরে জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন রোধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার বেলঘরিয়া হিন্দু পাড়া গ্রামে অবৈধভাবে পুকুর খননের অপরাধে  থানায় মামলা করেছে উপজেলা প্রশাসন।

জানাগেছে, রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষে ভুমি সুরক্ষা আইনে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা  রুজু করা হয়। কৃষি জমি সুরক্ষায় স্থানীয় প্রশাসনের এমন কঠোর  সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

এজাহার নামীয় আসামিরা হলেন, পুকুর খনন চক্রের মূলহোতা উপজেলার দুর্গাপুর বাজার এলাকার রবিউল ইসলাম, জাকির হোসেন বাবলু ও চৌপুকুরিয়া গ্রামের মিনারুল।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, কৃষি জমিতে পুকুর খননের অপরাধে ৩ জনের বিরুদ্ধে  থানায় নিয়মিত মামলা হয়েছে। এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, জনস্বার্থে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান ও নিয়মিত মামলা চলমান রয়েছে । পরিবেশ ও কৃষকদের স্বার্থে পুকুর খননকারী চক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com