শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

নাটোরেপ্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১২১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

নাটোরের বড়াইগ্রামে মসজিদের জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নাজিমুদ্দিন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নাজিমুদ্দিন ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

নিহতের ছেলে নাইম জানান, গ্রামের মসজিদের জন্য কিছু জমি দান করেন আব্দুল গণি। কিন্তু গণি মিয়ার ছেলে ফারুক হোসেন সে জমি দিতে অস্বীকার করেন। এ নিয়ে তিনি আদালতে মামালা ও করেন। সকালে বিষয়টি নিয়ে কথা বলার জন্য নিজামুদ্দিন, তার চাচাত ভাই আরিফ ও জাহাঙ্গীর ফারুকের চাল মিলে যান। সেখানে কথা বাগবিতণ্ডার এক পর্যায়েয় ফারুক তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় গ্রামবাসী তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিনের মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com