রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ফুটপাতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

সাভারের আশুলিয়ায় মহাসড়কের জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা পুলিশের গাড়িতে ভাংচুর চালায়।

রবিবার (২৩ মার্চ) দুপুরে আশুলিয়া থানাধীন নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজারে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, আসন্ন ঈদকে ঘিরে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও পথচারীদের যাতায়াত সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বলিভদ্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ৩টি যানবাহনে ভাংচুর চালায়।পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com