রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে ৫৮৫টি ঈদগাহে এবার নামাজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এই তথ্য জানা গেছে। তবে ঈদগাহের এই সংখ্যা কম-বেশি হতে পারে বলেও জানা গেছে।
এদিকে এবার চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ঈদের জামায়াত হবে না। তবে এবার জেলা ও উপজেলা মডেল মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত মোতাবেক ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৭টায় প্রথম ও সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে সকাল পৌনে ৮টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংকৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এখানে মহিলাদের জন্যও ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাত, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, ফকিরপাড়া মসজিদ ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com