রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সদরের সাড়ে ৬ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬ হাজার ৫৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী আউশ ধান ও মুগ বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
কৃৃিষ সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধান ও গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এই প্রণোদনা দেয়া হচ্ছে। এর মধ্যে ৬ হাজার ৫০০ জন কৃষককে উফশী আউশের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে। এছাড়া ৪০ জন কৃষককে ৫ কেজি করে গ্রীষ্মকালীন মুগ বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
এসময় সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন কৃষকদের উদ্দেশ্যে বলেন- প্রণোদনার বীজ ও সার সঠিকভাবে কাজে লাগাবেন। মনে রাখতে হবে, আমাদের খাদ্য চাহিদার কথা মাথায় রেখে সরকার বিনা মূল্যে আপনাদের এই প্রণোদনা দিচ্ছেন। পাশাপাশি আপনাদের সন্তানদের লেখাপড়া শেখাবেন, তারা যেন মাদকের ছোবল থেকে দূরে থাকে সেদিকে নজর রাখবেন। আর কন্যাসন্তানদের বাল্য বিয়ে দেবেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com