শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

বেতন বাড়ানোর দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 

 

 

 

রাজশাহী সিটি করপোরেশনের দৈনিকভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন। দ্রুত দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কাজ ফেলে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন শ্রমিক-কর্মচারীরা।

এ সময় বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তালবাহানা করছে। বর্তমানে দৈনিক মজুরি ৪৮৪ টাকা, যা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না।

এ সময় এক শ্রমিক বলেন, পাশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক সাড়ে ৭০০ টাকা মজুরি পান। অথচ সিটি করপোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।

বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত মজুরি ৭০০ টাকা করার দাবি জানান শ্রমিকরা। তারা বলেন, যা বেতন দেয়া হয় তা দিয়ে আমাদের সংসার চলে না, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারি না।

পরে শ্রমিকদের প্রতিনিধি দল সিটি করপোরেশনের অপারেশন বিভাগের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এক মাসের মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস দেয়া হয়। তবে আশ্বাস বাস্তবায়নে গড়িমসি হলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com