শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নাচোলে চুরি হওয়া গরুসহ আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. তোফাজ্জল (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি জেলার নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে নাচোল মধ্যবাজার থেকে গাভীসহ তাকে আটক করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে মাক্তাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. গোলাম মোস্তফা (৫৭) তার বাড়ির বাইরে বকনা ও গাভীসহ ৪টি গরুকে খড় খেতে দিয়ে এশার নামাজ আদায় করতে যান। রাত পৌনে ৯টার দিকে এশার নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন ৩টি গরু থাকলেও মেটে সাদা রংয়ের ১ টি গাভী নেই। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। পরবর্তীতে গাভির মালিক নাচোল থানায় গরু চুরি সংক্রান্ত এজাহার দায়ের কররেন। এজাহারটি নাচোল থানা পুলিশ মাললা হিসেবে গ্রহণ করে। অনুসন্ধানের এক পর্যায়ে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নাচোল মধ্যবাজারের একজনের বাড়ির পিছন থেকে চুরি হওয়া গাভীসহ মো. গোলাম মোস্তফা আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com