সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের পাশে আছে : নাচোলে ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে হাসান তারেক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিংসহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার সকাল ১১টার দিকে নাচোল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের অভিযোগ নাচোল উপজেলার সবচেয়ে বড় সমস্যা মাদক। তিনি বলেন অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, চুরি এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ নির্মূলে সামাজিক আন্দোলনে অংশীদার হতে হবে।
তিনি বলেন, গ্রাম পুলিশ যারা আছে তারা গ্রামের সকল বিষয় সম্পর্কে অবগত থাকে। তারা বিভিন্ন সমস্যা অপরাধের তথ্য পুলিশকে দিলে পুলিশের কাজ অনেক সহজ হয়। একটি সমাজ পুলিশ ছাড়া ভালো থাকতে পারে না। পুলিশ একটি বাহিনী কেউ যদি অন্যায় করে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের দায় সমস্ত পুলিশ বাহিনী নিবেনা। তারেক হাসান বলেন, কাজ করতে গেলে ভুল হয়। অনেক সদস্যের অনিচ্ছাকৃত কিছু ভুল হতে পারে। আমার দরজা সব সময় খোলা।
তিনি বলেন, পুলিশের একার পক্ষে চুরি, ছিনতাই কিংবা ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়, কাজেই লন—অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং কোনো অপরাধ চোখে পড়লেই তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে।
সূচনা বক্তব্যে অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোন আপোষ নেই মাদক বিক্রেতা ও সেবন কারিসহ যে কোনো অপরাধীর ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা শাখার আমীর প্রভাষক ইয়াকুব আলী ও সেক্রেটারি মাওলানা মোবারক আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ওসি তদন্ত এস এম নূরুল কাদির সৈকত।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com