শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা, শত শত পরিবার পানিবন্দি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি পৌরসভার নিচু এলাকায় আকস্মিকভাবে পানি প্রবেশ করেছে। এতে শহরের নিচের বাজার, মেহেদীবাগসহ আশপাশের শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকায় টানা ভারী বর্ষণের পর রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে চেঙ্গি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্রবাহিত হয়েছে। এতে হঠাৎ করেই ব্যাপক বিপাকে পড়েন বাসিন্দারা।

স্থানীয়রা জানান, রাতের বৃষ্টির পর সকালে হঠাৎ পানি বাড়তে শুরু করে। দ্রুত ঘরে পানি ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

নিচের বাজার এলাকার জাহিদুল ইসলাম বলেন, রাতে কয়েক ঘণ্টা বৃষ্টি হয়েছিল। সকাল ৯টার দিকে দোকানে এসে দেখি চেঙ্গি নদীর পানি দোকানের দিকে আসছে। ঘণ্টাখানেকের মধ্যেই দোকানে পানি ঢুকে পড়ে।

একই এলাকার বাসিন্দা মো. মোস্তফা কামাল জানান, সকালে হঠাৎ উজান থেকে নেমে আসা ঢলে ঘরে পানি প্রবেশ করে। আশপাশে অন্তত তিন-চার ফুট উচ্চতায় পানি বেড়েছে।

মেহেদীবাগের ইসমাইল হোসেন বলেন, হঠাৎ পানি বাড়ায় আসবাবপত্রের ক্ষতি হয়েছে। পুরো মেহেদীবাগ এলাকা পানিতে তলিয়ে আছে এবং পানি এখনো বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের নিচের বাজার ও মেহেদীবাগ এলাকা।

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, গতকাল দিনের বেলা এবং আজ সকাল থেকে আকাশ রৌদ্রজ্বল। তবুও উজানে ভারী বর্ষণের কারণে আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তায় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com