রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ক্যান্সার প্রতিরোধসহ পেঁপের বীজ খাওয়ার যে ৯ টি উপকারীতা অনেকেরই অজানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন, কিন্তু এর বীজ ফেলে দেন। পেঁপের বীজে রয়েছে প্রচুর পুষ্টিগুণ ও ঔষধি গুণাবলী যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। জেনে নিন পেপের বীজ খাওয়ার ৯টি আশ্চর্যজনক উপকারিতা-

১. লিভার ডিটক্সিফিকেশন
পেপের বীজে থাকা এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট লিভার থেকে টক্সিন দূর করে এবং ফ্যাটি লিভারের সমস্যা কমাতে সাহায্য করে।

২. পাচনতন্ত্রের উন্নতি
পেপের বীজে প্যাপাইন নামক এনজাইম থাকে, যা প্রোটিন হজমে সাহায্য করে, গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

৩. কিডনি সুরক্ষা  
এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান কিডনি স্টোন ও ইনফেকশন প্রতিরোধে ভূমিকা রাখে।

৪. পরজীবী নাশক 
পেপের বীজে কার্পাইন নামক যৌগ রয়েছে, যা অন্ত্রের কৃমি ও পরজীবী ধ্বংস করে। এক চা চামচ বীজ গুঁড়ো করে গরম পানির সাথে খেলে উপকার মিলবে।

 ৫. রক্তচাপ নিয়ন্ত্রণ  
পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ পেপের বীজ উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক।

৬. ইমিউনিটি বুস্টার 
ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৭. ওজন কমাতে সাহায্য
ফাইবার ও কম ক্যালোরিযুক্ত পেপের বীজ মেটাবলিজম বাড়ায় এবং অতিরিক্ত ফ্যাট জমতে বাধা দেয়।

 

 

৮. ত্বক ও চুলের যত্ন 
অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ব্রণ ও বলিরেখা কমায়, চুলের গোড়া শক্ত করে। বীজ গুঁড়ো করে মধুর সাথে ম্যাসাজ করলে ভালো ফল মেলে।

৯. ক্যান্সার প্রতিরোধে ভূমিকা
লাইকোপিন ও আইসোথায়োসায়ানেট ক্যান্সার সেল বৃদ্ধি রোধে সাহায্য করে, বিশেষ করে প্রোস্টেট ও ব্রেস্ট ক্যান্সারে।

 

 

কিভাবে খাবেন?
– কাঁচা বীজ সরাসরি চিবিয়ে খেতে পারেন।
– শুকিয়ে গুঁড়ো করে সালাদ, স্মুদি বা দইয়ে মিশিয়ে নিন।
– প্রতিদিন ১ চা চামচের বেশি না খাওয়াই ভালো, কারণ অতিরিক্ত খেলে পেটে অস্বস্তি হতে পারে।

সতর্কতা: গর্ভবতী নারী ও যাদের পেপেতে অ্যালার্জি আছে, তাদের এড়িয়ে চলা উচিত।

পুষ্টিগুণে ভরপুর পেপের বীজ ফেলে না দিয়ে আজই ডায়েটে যোগ করুন এবং সুস্থ থাকুন!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com