রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে ফের সরবরাহ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকার পর ভারতীয় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) এক বার্তায় জানায়, আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে পুনঃসংযুক্ত হয়েছে।

সন্ধ্যা ৭টায় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ ছিল ৪৬ মেগাওয়াট, যা সময়ের সঙ্গে বাড়তে থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে, কারিগরি ত্রুটির কারণে আদানি বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে জাতীয় গ্রিডে চাপ বাড়ে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ১,৬০০ মেগাওয়াট। এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ ২৫ বছরের জন্য ক্রয় করবে। প্রকল্পটির প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিল মাসে। দ্বিতীয় ইউনিটটি একই বছরের জুন মাসে উৎপাদনে আসে। বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি সই করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com