রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক আট ঘণ্টা শ্রম নির্ধারণসহ ৯টি দাবি হোটেল শ্রমিকদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

দৈনিক ৮ ঘণ্টা শ্রমসময় নির্ধারণসহ হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের রাষ্ট্র প্রদত্ত ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন হোটেল শ্রমিকরা।
সংগঠনটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে হোটেল শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন- সংগঠনটির উপদেষ্টা ও জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন এবং দাবিসমূহ উপস্থাপন করেন- সংগঠনটির সাধারণ সম্পাদক দেলুয়ার হেসেন সবুজ, জেলা শাখার সহসভাপতি ইব্রাহিম খলিল, সংগঠনটির পৌর শাখার সভাপতি এনায়েতুল্লাহ।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে- হোটেল শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র প্রদান, সার্ভিসবহি সংরক্ষণ করা, শ্রমিক রেজিস্টার সংরক্ষণ, মহিলা শ্রমিকদের প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান, বিশ্রাম বা আহারের জন্য বিরতি, সাপ্তাহিক ছুটি, মহিলা শ্রমিকদের সীমিত কর্মঘণ্টা ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com