শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দৌলতপুর সীমান্তে মাদকসহ তিন ভারতীয় আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে মালিকবিহীন ভারতীয় গাঁজা ও ইয়াবা। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কর্মকর্তারা।

বিজিবি জানায়, শুক্রবার ভোরে দৌলতপুর উপজেলার চরচিলমারী এলাকার ৮৪/২ সীমান্ত পিলার সংলগ্ন ডিগ্রীরচর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় নাগরিক জুয়েল মন্ডল (২৫), রাকিবুল মন্ডল (৩৫) ও বাপন মন্ডল (৩২)-কে ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃতরা ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।

এসময় বাংলাদেশের নিজাম মন্ডল (৪৫) ও শরিফ মন্ডল (২৫) নামে দু’জন পলাতক রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

পাশাপাশি হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১৪ কেজি ভারতীয় গাঁজা। অন্যদিকে চরচিলমারী আকন্দপাড়া গ্রামে আরও একটি অভিযানে উদ্ধার করা হয় ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১শ টাকা। আটক তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি বলছে, সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com