শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ওষুধের দোকানে অগ্নিকান্ড ১৫ লাখ টাকার ক্ষতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৫৩৬ বার পঠিত

মোঃ জামিল হোসেন, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের সুরান গ্রামে নজরুল মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আল হেরা ফার্মেসি নামে একটি ওষুধের দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত ১২টায় গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় ফার্মেসিতে থাকা দেশি-বিদেশি ওষুধসহ সার্জিক্যাল যন্ত্রপাতি ও টিভি, ফ্রিজ সামগ্রী পুড়ে গেছে। ভোলাহাটভ ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার মো.মিজানুর রহমান জানান,ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর এলাকায় একটি ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দোকান মালিকের দাবি ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা। আল হেরা ফার্মেসির মালিক জানান, তার ফার্মেসিতে থাকা প্রায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে যায়। আমি ফ্রিজের লাইন বিদ্যুৎ এর লাইন বন্ধ করে বাসায় গিয়েছে তারপরও কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com