শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে পালিত হয়েছে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

আলোচনা সভার আগে “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, তামাকজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। একজন ধূমপায়ী যেমন নিজে ক্ষতির শিকার হন, তেমনি তার আশপাশের মানুষরাও ক্ষতিগ্রস্ত হন। তাই তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করে তার বাস্তবায়ন নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

তারা আরও বলেন, আইনে তামাকপণ্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ থাকলেও বাস্তবায়নের ঘাটতির কারণে তরুণ প্রজন্ম এখনো তামাক কোম্পানির নানা কৌশলের ফাঁদে পড়ছে।

বক্তব্যে আরও উঠে আসে, ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগ সম্পর্কে সচেতনতা বাড়লেও অনেকেই এখনো তামাকের ব্যবহার থেকে সরে আসছেন না। কেবল আইন দিয়ে নয়, তামাকবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে অভ্যাস পরিবর্তন সম্ভব। খেলাধুলা ও শারীরিক চর্চা তামাক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে—এমনটিও উল্লেখ করেন বক্তারা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ সফিউল আলম, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু সুফিয়ান এবং রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম।

সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com